লেবেল

Facebook লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Facebook লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

অনেকে হয়তো ভাবছেন ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট করার জন্য এর আগে অনেক টিউন বা টিউন তো আছেই। তাহলে এটা নতুন করে আবার কেন দেওয়া হচ্ছে। হাঁ, এটা আপনার পিসির জন্য না, একমাত্র মোবাইল ফোনের জন্য।
গতকাল আমার একটি ফেসবুক আইডি মোবাইল ফোন থেকে ডিলেট করার জন্য অনেক চেষ্টা করলাম (www.facebook.com/help/delete_account) এ লিংক দিয়ে কিন্তু কোন ভাবে কাজ হয় না। পরে আমার বন্ধুর ফোন দিয়ে ও লিংক দিয়ে চেষ্টা করলাম কিন্তু কাজ হল না। তখন বুঝতে পারলাম এ লিংক শুধু মাত্র পিসি দিয়ে কাজ হয় এবং আমার পিসি দিয়ে যখন ডিলিট করলাম তখন কাজ হল। পরে মোবাইল ফোনের জন্য নিজে নিজে কিছু করার চেষ্টা করলাম। যদিও সহজ পদ্ধতি বা হয়তো আপনারা অনেকে জানেন তারপরও দেওয়া হল।
প্রথমে আপনার যে ফেসবুক আইডি ডিলেট করবেন সে আইডি টি login করুন। সাধারনত পেজের নিচে কয়েকটি অপশন থাকে তার ভিতর (Help) অপশনটি বাছাই করতে হবে। সেখানে অনেক গুলো Help তালিকা সহ একটা search box থাকবে ঐ search box এ 'delete account' লিখে search দিন। নিচে 'Delete Account' একটা অপশন আসবে, এখানে অনেকগুলো লেখা আসবে তার ভিতর দুটি লিংক থাকবে ১ম টি ’download a copy...’ আর ২য় টি 'let us know'। এখন আপনি ২য় ’let us know’ লিংকটিতে প্রবেশ করলেই একটি পেজ আসবে ও password চাইবে। password দিয়ে submit করলেই আপনার ফেসবুক আইডি ডিলেট হয়ে যাবে।
বি:দ্র: আপনার ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট হতে ১৪ দিন সময় নিবে। এ ১৪ দিনের ভিতর আপনি লগইন করে আপনার আইডি ফিরে পেতে পারেন। আর ফিরে পেতে না চাইলে আপনাকে ১৪ দিন অপেক্ষা করতে হবে। ১৪ দিন পরে ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে।

সবার সুস্বাস্থ্য আর শুভকামনা দিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
 নতুন কিছুু শিকতে আমাদের সাথে থাকুন

আপনি জানেন কি কোন কোন দেশে ফেসবুক বন্ধ? কেন বন্ধ? ফেসবুক সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জেনে নিন।

বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশ বন্ধ করে দিয়েছে ফেসবুক। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশে প্রায়ই বন্ধ করা হয় সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক। কোনো কোনো দেশ একদিনের মাথায় নিষেধাজ্ঞা তুলে নিলেও কোনো কোনো দেশে চিরস্থায়ীভাবেই বন্ধ করে দেওয়া হয় সামাজিক যোগাযোগের এই মাধ্যমকে। আবার চীনের মতো জনবহুল এবং প্রযুক্তিবান্ধব দেশ ফেসবুকের বিকল্প হিসেবে চালু করেছে নিজস্ব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। নানা দেশে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ওপর নিষেধাজ্ঞা বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ইনডেক্স অন সেন্সরশিপ নামের একটি প্রতিষ্ঠান। সেখানে বিভিন্ন দেশে ফেসবুক বন্ধের কারণ এবং সময়সীমা তুলে ধরা হয়েছে।
উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রের সঙ্গে এমনিতেই রাজনৈতিক দ্বন্দ্ব চলছে দেশটির। কখনো কখনো এই দ্বন্দ্ব গড়িয়েছে সাইবার যুদ্ধে। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের নেতা কিম জং উন তার দেশে সব সময়ই ইন্টারনেট ব্যবহার সীমিত রেখেছেন। বিভিন্ন সময় আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। মজার বিষয় হচ্ছে উত্তর কোরীয় নাগরিকরা সীমিতভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেলেও উত্তর কোরিয়ার অবস্থানরত বিদেশি নাগরিকরা থ্রিজি ইন্টারনেট সংযোগ ব্যবহারের সুযোগ পান। উত্তর কোরিয়ায় আন্তযোগাযোগের জন্য সীমিত আকারে কোয়াংমিয়ং (Kwangmyong) নামের ইন্ট্রানেট ব্যবহারের সুযোগ রয়েছে। যদিও সেখানে শুধুমাত্র জন্মদিনের শুভেচ্ছা ছাড়া অন্য কিছু টিউন করার সুযোগ কম! পিয়ংইয়ং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কিছু শিক্ষার্থী এবং শিক্ষকরা তাঁদের বিশেষায়িত ল্যাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পান। কিন্তু সরকারি বিধিনিষেধের কারণে সহসা কেউ সে সুযোগ কাজে লাগাতে চান না। ওয়াশিংটন টিউনের এক প্রতিবেদনে উত্তর কোরিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে সোশ্যাল মিডিয়া গবেষক রামেস্ট শ্রিনিবাসন জানিয়েছেন, ‘উত্তর কোরিয়া হচ্ছে এমন একটা দেশ যেখানে প্রত্যেকটি কম্পিউটার বা প্রযুক্তিতে সরকারি নজরদারি রয়েছে। সফটওয়্যার থেকে হার্ডওয়্যার সবকিছুতেই সরকারি বিধিনিষেধ জারি আছে’।

ইরান

যুক্তরাষ্ট্রের আরেক বিপক্ষ শক্তি ইরান। এই দেশেও বন্ধ রয়েছে ফেসবুক। তবে মজার বিষয় হচ্ছে সাধারণ জনগণের ফেসবুকে প্রবেশাধিকার না থাকলেও রাজনৈতিক নেতাদের ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে। ইরানের সপ্তম এবং বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি ক্ষমতায় আসেন ২০১৩ সালে। নির্বাচনী প্রচারণায় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছিলেন রুহানি। এমনকি তাঁর ফেসবুক এবং টুইটার দুটি অ্যাকাউন্ট এখনো সক্রিয়। সেখান থেকে ইরানি সরকারের বিভিন্ন উদ্যোগ এবং রাজনৈতিক খবরাখবর প্রচার করা হয়। যেহেতু দেশটিতে ফেসবুক এবং টুইটার বন্ধ রয়েছে, তাই রুহানিকে এসব সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করতে হয় প্রক্সি সার্ভার দিয়ে। ২০০৯ সালে নির্বাচনের সময় প্রথম বিরোধী দলের প্রচারণা ঠেকাতে ইরানে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছিল। এ বছরের মে মাসে ইরান সরকার সর্বশেষ ঘোষণা দেয় যে, সহসা সোশ্যাল মিডিয়া খুলে দেওয়া হবে না।

চীন
‘দ্য গ্রেট ফায়ারওয়াল অব চায়না’ নামে  ইন্টারনেটের ওপর সেন্সরশিপ এবং নজরদারি বজায় রেখেছে চীনা সরকার। ২০০৯ সালে ‘উরুমকি দাঙ্গা’র পর ফেসবুক বন্ধ করে দেওয়া হয় চীনে। মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত চীনের স্বায়ত্তশাসিত উইঘুর অঞ্চলের রাজধানী উরুমকিতে ২০০৯ সালের ৫ জুলাই ছড়িয়ে পড়েছিল দাঙ্গা। বিচ্ছিন্নভাবে চলা সে দাঙ্গায় প্রাণ হারায় ১৯৭ জন। দাঙ্গার পরিকল্পনা এবং যোগাযোগে ফেসবুক ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সে সময় সারা দেশে ফেসবুক বন্ধ করে দেয় চীনা সরকার। এর পর থেকে বিভিন্ন সময়ে ইন্টারনেটের ওপর আরো কড়াকড়ি আরোপ করে চীনা সরকার। ২০১৩ সালে সীমিত আকারে সেই নিষেধাজ্ঞা শিথিল করেছিল চীনা সরকার। যদিও তা সাংহাইয়ের মুক্তবাণিজ্য এলাকার মাত্র ১৭ বর্গমাইলের মধ্যে। তবে বিদেশি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বন্ধ থাকলেও উইবো, রেনরেন, উইচ্যাটের মতো চীনা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং অ্যাপগুলো এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে চীনে। আর তাই ফেসবুক বা টুইটারের অভাব এখন আর তেমন বোধ করেন না চীনারা।

কিউবা
লাতিন আমেরিকার দেশ কিউবাতে সরকারিভাবে ঘোষণা দিয়ে ফেসবুক বন্ধ করা হয়নি। তবে ইন্টারনেট ব্যবহার করা সেখানে বেশ কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। শুধুমাত্র রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং মেডিকেলে শিক্ষার্থীরা ঘরে বসে বৈধভাবে কিউবায় ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন। এর বাইরে সবাইকেই নির্ভর করতে হয় সাইবার ক্যাফের ওপর। সেখানে এক ঘণ্টা ইন্টারনেট ব্যবহারের জন্য গুনতে হয় ৬ থেকে ১০ ডলার। কিন্তু কিউবার মানুষের গড় আয় ২০ ডলার। তাই এত দাম দিয়ে ইন্টারনেট ব্যবহার সেখানে বিলাসিতা হিসেবেই গণ্য করা হয়। আর এত টাকা খরচ করে সাইবার ক্যাফেতে বসলেও ধীরগতির সংযোগের কারণে পুরো টাকাটাই জলে যায় ব্যবহারকারীদের। আর এভাবেই ইন্টারনেট-বিচ্ছিন্ন জীবনযাপন করছেন কিউবানরা।

মিসর
২০১১ সালে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়া সাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। যাতে এর মাধ্যমে আন্দোলনকারীরা সংগঠিত হতে না পারেন। এ ছাড়া আন্দোলন সম্পর্কে যাতে বিদেশিরা জানতে না পারেন সে জন্য মিসরীয় সাইটগুলো যাতে বিদেশ থেকে দেখা না যায় সে ব্যবস্থা করা হয়েছিল। তবে প্রক্সি সার্ভিস ব্যবহার করে আন্দোলনকারীরা ইউটিউব, হটমেইল, গুগল ব্যবহার করে আন্দোলন বেগবান রেখেছিলেন এবং হোসনি মোবারকের পতন ঘটেছিল। এরপর অবশ্য ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলো খুলে দেওয়া হয়।

সিরিয়া
২০০৭ সালে প্রথম সিরিয়াতে সোশ্যাল মিডিয়া সাইটগুলো বন্ধ করে দেওয়া হয়। বাসার আল আসাদের সরকার আশঙ্কা করেছিল এসব সাইট ব্যবহার করে ইসরায়েলি গোয়েন্দারা বাসার সরকারবিরোধী প্রোপাগান্ডা চালাতে পারে। ২০১১ সালে অবশ্য প্রেসিডেন্ট আসাদ নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন। ততদিনে অবশ্য মিসর ও তিউনিশিয়ার মতো সিরিয়াতেও সরকারবিরোধী আন্দোলন শুরু হয়ে যায়। সরকারিভাবে চার বছর বন্ধ থাকলেও সে সময়ে প্রক্সি সার্ভারের মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো ব্যবহার করেছিলেন সিরিয়ার নাগরিকরা।

মরিশাস
আফ্রিকার দেশ মরিশাসেও একদিনের জন্য ফেসবুক বন্ধ করা হয়েছিল। কারণটা ছিল বেশ মজার। দেশটির প্রধানমন্ত্রী নাভিন রামগুলামের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে কে বা কারা একের পর এক টিউন দিয়ে যাচ্ছিল। এই অপপ্রচার রুখতে ২০০৭ সালে সারা দেশে বন্ধ করে দেওয়া হয় ফেসবুক। অবশ্য কয়েক ঘণ্টার ব্যবধানে সেদিনই আবার ফেসবুক খুলে দেওয়া হয়েছিল। পাকিস্তান আপত্তিকর কার্টুন ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে ২০১০ সালে দুই সপ্তাহ ফেসবুক বন্ধ রাখা হয়েছিল পাকিস্তানে। পরে সে নিষেধাজ্ঞা তুলে ফেলা হলেও ধর্মীয় বিদ্বেষ ছড়ায় এমন সব পেজ বিভিন্ন সময় বন্ধ করে দেওয়া হয়েছে।

ভিয়েতনাম
২০০৯ সালের নভেম্বরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও সরকারিভাবে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র ফাঁস হয়ে যাওয়ায় প্রযুক্তিবিদদের দিয়ে ফেসবুক বন্ধ করে দিয়েছিল দেশটির সরকার। যদিও দেশটির সরকার কখনোই এ ধরনের কোনো আদেশ দেওয়ার কথা স্বীকার করেনি। এরপরও বিভিন্ন সময়ে সরকারি ঘোষণা ছাড়াই ইন্টারনেট এবং ফেসবুক ব্যবহার সীমিত করা হয়েছে দেশটিতে। ২০১৩ সালের সেপ্টেম্বের ভিয়েতনাম সরকার ‘ডিক্রি ৭২’ জারি করে যেখানে বলা হয়, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো।

শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৬

ফেসবুক রিএকশান : কেনো মার্ক ডিসলাইক(Dislike) বাটনের বদলে এটি দিল


ফেসবুক পাঁচটি নতুন বোতাম চালু করেছে যা ফেসবুক রিএকশান (Facebook Reactions) নামে পরিচিত। তারা ফেসবুকে ডিসলাইক বাটন (Dislike) বাটনের  বদলে এটি চালু করেছে। অথচ সবাইক ডিসলাইক বাটনই চেয়েছিল

ফেসবুক রিএকশান (Facebook Reactions)  কি ?

ফেসবুক রিএকশান আপনাকে শুধু লাইক দেয়া ছাড়া আরো অনেক সুবিধা দিয়ে থাকে . উদাহরণস্বরূপ, যদি আপনার একজন বন্ধুর ব্রেকাপ হয়  অথবা ফেরার পথে তাদের গাড়ী গুড়িয়ে যায়,তাহলে এটাতে লাইক দিলে খুব খারাপ দেখাবে, এবং  হতে পারে আপনি টিউমেন্ট করতে চাচ্ছেন না এখানে ফলে  আপনি আর  কিছুই করছেন শেষ পর্যন্ত, এবং আপনার বন্ধু কখনই জানতে পারবেনা যে  আপনি তাদের টিউন দেখেছেন এবং তাদের সম্পর্কে চিন্তা করছেন।

সাইটটি  ফেসবুক রিএকশান (Facebook Reactions) চালু করেছে, যার সাহায্যে ব্যবহারকারীরা "দুঃখ" এবং "রাগ " সহ পাঁচটি নতুন উপায়ে প্রতিক্রিয়া করতে পারবে . কিন্তু এটা বছর ধরে-আকাঙক্ষিত সবার চাওয়া  ডিসলাইক বোতামটি  চালু করেনি কিন্তু পুরোনো লাইক বাটনটি ঠিকি রেখেছে।



 ফেসবুক রিএকশান (Facebook Reactions) ব্যবহার করে আপনি কি কি করতে পারবেন ?

এখানে ছয়টি রিএকশান আছে যা আপনি আপাতত ব্যবহার করতে পারবেন:

  • Like : এটি পুরোনো লাইক বাটনের মতই যেটা আমরা অনেক আগে থেকেই ব্যবহার করছি

  • Love : লাল  বৃত্তের মধ্যে সাদা একটি হার্ট, এটা দিয়ে আপনি বুঝাতে পারবেন একজন লাইক এর থেকেও বেশি কিছু পাওয়ার যোগ্য

  • Ha-ha: লোল শব্দটার বদলে এটি চমতকার ভাবে ব্যাভয়ার করা যায়, এটি দিয়ে বন্ধুকে বোঝাতে পারবেন তার টিউন যে কতটা হাসির

  • Wow: অবাক হয়ে যাওয়া একটি মুখ দেখা যায় এখানে।

  • Sad: কাওকে বাহবা দেখানোর জন্য এটি চমৎকার একটি ফিচার

  • Angry: টিউনের প্রতি আপনার রাগ দেখানোর জন্য এটি ব্যবহার করতে পারেন। ডিসলাইক বাটনের বদলে এটিও ব্যবহার করতে পারেন। অনেকেই করছে 😛

মার্ক জুকারবারগ বলেছেন যে

"আপনি প্রতিটা মুহূর্তে সুখের জিনিস শেয়ার করতে চাননা "

" মাঝে মধ্যে আপনি কিছু দুঃখের ও কষ্টের জিনিস শেয়ার করতে চান। আমাদের কমিউনিটি বেশ কয়েকবছর ধরে একটি ডিসলাইক বাটন চাচ্ছিল। কিন্তু এজন্য চাচ্ছিলনা যাতে বন্ধুকে বলতে পারে আমার কাছে তোমার টিউন পছন্দ হয়নি


"মানুষ তাদের সহানুভূতি প্রকাশ করতে চায় এবং তাদের আবেগ প্রকাশ করতে চায়।

মানুষ আসলে একটি টিউন সম্পর্কে নেতিবাচক অনুভূতি প্রকাশ করতে চায়না,তিনি বলেছেন, কিন্তু এর পরিবর্তে তারা একটি উপায় চায় যা দ্বারা তারা একটি টিউনের ব্যাপারে দুঃখ প্রকাশ করতে পারবে

এর ফলে নতুন আপডেট চালু করা হয়েছে যা দ্বারা আপনি টিউনের ব্যাপারে আপনার অনুভুতি শেয়ার করতে পারবেন

যারা এখনো জানেন না কিভাবে  ফেসবুক রিএকশান (Facebook Reactions) ব্যবহার করবেন  তারা দেখেন নিন কিভাবে এটা ব্যবহার করবেন

এন্ডইড ফোনের ক্ষেত্রে 

  • ফেসবুকে এপ্লিকেশানে লগিন করুন

  • লাইক বাটনটি ধরে রাখুন আর যেকোনো রিএকশান ক্লিক করে ছেড়ে দিন আপনার বন্ধুর জন্য

ওয়েবের ক্ষেত্রে 

  • লাইক বাটনটির উপর মাউস পয়েন্টার টি রাখুন 

  • এতে ফেসবুক রিএকশান ভেসে উঠবে 

  • আপনার পছন্দমত যেকোনো রিএকশান সিলেক্ট করুন   


  •  

এত  সুবিধা দিল ফেসবুক কিন্তু এখন লাইক মি স্ট্যাটাস মেরে বেড়ায় এখন তারা কি করবে 😛 ?

আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকে এতটুকুই। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ :)


বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৬

ফেইসবুক প্রোফাইল পিকচার ম্যাজিক!! এক সাথে ২টি প্রোফাইল পিকচার (বিস্তারিত টিউন)

আপনি ইচ্ছে করলেই এক ফেইসবুক আইডিতে দুটি প্রোফাইল পিকচার ব্যাবহার করতে পারেন। শুনে আশ্চর্য লাগলেও এটা সম্ভব। দুটি প্রোফাইল পিকচারের একটি আপনার প্রোফাইলে কভার পিকচারের নিচে বাম পার্শে দেখাবে এবং অন্য একটি আপনি কোথাও কমেন্ট করলে কমেন্টের বাম পার্শে দেখাবে। চলুন দেখে নেই কিভাবে এটি করতে হয়।
ধাপ-১. প্রথমে আপনি আপনার প্রোফাইলে জান। সেখান থেকে আপনার ফটো এ্যালবামের গিয়ে প্রোফাইল পিকচার এ্যালবামে জান।
ধাপ-২. যে ফটোটি প্রোফাইল পিকচার হিসেবে ব্যাবহার করতে চান সেটি ওপেন করুন এবং সেই ছবিটি ওপেন করুন।
1 (1)
ধাপ-৩. এড্রেস বার থেকে আপনার ছবির আইডিটি সংগ্রহ করুন। এখানে আমার আইডি 52520000038.
1 (2)
ধাপ-৪. এবার আবার প্রফাইলে ফিরে আসুন এবং প্রোফাইল পিকচারের উপর মাউস পয়েন্টার রাখলে Edit Profile Picture লেখা দেখা যাবে এবং সেখানে ক্লিক করুন। এবং সেখান থেকে Edit Thumbnail অপশনে ক্লিক করুন। এবং একটি পপ আপ বার আসবে।
1 (3)
ধাপ-৫. এখন পপ আপ বারের বাম পাশে ছবির উপর রাইট বাটন ক্লিক করে Enspect Element অপশনে ক্লিক করুন।
1 (4)
ধাপ-৬. Enspect Element থেকে মাউস সামান্য নিচে স্ক্রল করে <form action=”https://………… বা <https://upload.facebook.comলাইনটি খুজে বের করুন এবং লাইনের বাম পাশে ডানদিকে দেখানো তীর বাটনে ক্লিক করুন।
1 (5)
ধাপ-৭. এবার <input type=”hidden” value=”424246157667904″ name=”photo_fbid” autocomplete=”off”> লাইনটা খুজে বের করুন এবং value=”424246157667904″ অংশের নাম্বারের উপর ডাবল ক্লিক করুন। অথবা সম্পুর্ন লাইনের উপর রাইট ক্লিক করে Edit as HTML অপশনে ক্লিক করুন।
ধাপ-৮. এবার value=”523511704371027″ এখানের নাম্বারটা আপনি আপনার ধাপ-৩ থেকে প্রাপ্ত ফটো আইডি দিয়ে রিপ্লেস করুন।
ধাপ-৯. Enspect Element এর বাইরে যেকোন যায়গায় একটি ক্লিক করুন এবং এর পর Enspect Element ক্লোজ করে পপ আপ বারে সেইভ বাটন চাপুন।
এবার দেখুন ম্যাজিক…
কোন সমস্যা হলে আমাকে ফেসবুকে পেতে এখানে ক্লিক >> https://www.facebook.com/kamranchowdhurye

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬

Add All Friends To Facebook Group By Single Click – 2016

Steps To Add All Friends To Facebook Group 

  • First of all Log in into that whose friends you want to invite.
  • Then open your Facebook Group in which you want to add friends.
  • Now Click F12 button to open debugger and then select console box.
  • Now copy script from below given button.
  • Copy paste the whole provided code and then paste them into console box.
  • add-all-friends-to-facebook-group-script-code
  • Press enter and process will start for sending invitation.
  • Note:- Don’t worry about anything this script is totally safe. In case you have too many friends then you get blocked for using groups or even your account may get locked. So be careful.
    If Face any type of problem and want any type of suggestion just feel free to share your comment.

How to Invite All Friends on Facebook

আজকের পোস্টা আমি English এ দিব আশা করি বুঝতে সমস্যা হবে না.

1.Using a Code to Invite All Friends

 1.Sign in to your Facebook account.

  2. Go to your Home page. Click “Home”

in the upper right corner of the page. You should see a yellow flag that shows Pages you have been invited to. 
Image titled Invite All Friends on Facebook Step 2Bullet1 You should see a calendar date icon that shows Events you have been invited to. 

 Image titled Invite All Friends on Facebook Step 2Bullet2




    • Highlight either the yellow flag or the calendar and click to take you to Page or Event invitations.
      Image titled Invite All Friends on Facebook Step 2Bullet3
    • If you want to create your own invitation, move on to the next step.
  1. Image titled Invite All Friends on Facebook Step 3
    3
    Create an event and invitation.
    • To create an event, go to your profile or a page you manage. Find the “Events” option in the “More” tab. Fill out the event details. Then, click “Invite Friends” in the bottom left corner of the event creation dialog box.
      Image titled Invite All Friends on Facebook Step 3Bullet1
    • You can also invite friends after you have made the initial invitation using the same process as inviting people to an event invitation you have not created.
  2. Image titled Invite All Friends on Facebook Step 4
    4
    Accept the invitation, if you did not set up the event or page. You will need to respond in order to invite friends.
    • Click “Like” if you want to send an invitation to a page.
      Image titled Invite All Friends on Facebook Step 4Bullet1
    • Click “Join” if you want to send an invitation to an event.
  3. Image titled Invite All Friends on Facebook Step 5
    5
    Click on the right button to invite all your friends.
    • If you are looking at a newly liked Facebook page, scroll down and find the “Friends” section on the right. Click on “See All” above the Invite button. A list of your friends should pop up in a dialog box.
      Image titled Invite All Friends on Facebook Step 5Bullet1
    • If you are looking at an event, after you respond, you should see an “Invite Friends” button right under the event name and photo. Click it to bring up a dialog box with a list of your friends.
      Image titled Invite All Friends on Facebook Step 5Bullet2
  4. Image titled Invite All Friends on Facebook Step 6
    6
    View all your friends. The first dialog box may only show the names of friends with whom you have had recent interactions.
    • If this is the case, click on the drop down menu that says “Recent Interactions” and select “Search by Name” to see all your friends.
      Image titled Invite All Friends on Facebook Step 6Bullet1
  5. Image titled Invite All Friends on Facebook Step 7
    7
    Copy the following code without quotation marks: “javascript:var x=document.getElementsByTagName("input");for(var i=0;i<x.length;i++) {if (x[i].type == 'checkbox') {x[i].click();}}; alert('Done: please scroll and repeat until all your friends have been selected');”
  6. Image titled Invite All Friends on Facebook Step 8
    8
    Paste the code inside your address bar. This is where the URL of the event or page is currently.
  7. Image titled Invite All Friends on Facebook Step 9
    9
    Type the phrase “javascript:” without the quotation marks in front of the code you just pasted in.
    • When you paste the code the first time, Facebook automatically removes this portion. You need to add it back in to get the code to work.
  8. Image titled Invite All Friends on Facebook Step 10
    10
    Move your cursor to the end of the code in the address bar. Click “Enter.”
    • All of the boxes next to your friend’s names should get checked and change color.
  9. Image titled Invite All Friends on Facebook Step 11 
    11Click the Invite button on the bottom right hand corner to extend your invitation to everyone.

    Using a Chrome Extension to Invite All Friends

    1. Image titled Invite All Friends on Facebook Step 12
      1
      Download the Google Chrome browser, if you don’t have it already.
    2. Image titled Invite All Friends on Facebook Step 13
      2
      Go to the Google Chrome web store.
    3. 3
      Copy and paste the words “Facebook Invite All Friends” into the search bar at the top of the page. Click “Enter.”
    4. Image titled Invite All Friends on Facebook Step 15
      4
      Select “Facebook Invite All Friends Pro” from the list of available extensions. Click the “+ Free” button. [2]
    5. Image titled Invite All Friends on Facebook Step 16
      5
      Click “Add” to download it to your Chrome browser. You may need to restart Chrome to use the extension.
    6. Image titled Invite All Friends on Facebook Step 17
      6
      Log onto Facebook. Select a page or event that you want to recommend.
    7. Image titled Invite All Friends on Facebook Step 18
      7
      Click “Invite Friends. When the dialog box pops up, you should have an option that says “Toggle All.” Click that button to select everyone.
    8.   Press the “Invite” button at the bottom of the dialog box to share the invitation.



রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৬

অল ইন ওয়ান ফেসবুক টিপস প্যাক (ইচ্ছে হলে দেখতে পারেন)


আজকে ফেসবুকের কিছু ট্রিক্স ও জানা অজানা অনেক কিছু নিয়ে এসেছি। পুরটা আমার লেখা নয়। কিছু ইংরেজি ব্লগ থেকে ধারনা নিয়ে লেখা বাকিটা অন্য কিছু বাংলা ব্লগ থেকে নেয়া। আশা করি এগুলা সবার কাজে আসবে। আমি আগেই বলেছি এখানে জানা অজানা অনেক কিছু আছে তাই এখানকার বেশিরভাগ জিনিসই আপনার জানা হতে পারে তাই বলে আমাকে গালি-গালাছ করে যারা জানেনা তাদের জানার সুযোগ করে দিন।

যেভাবে ফেসবুকে নির্দিষ্ট টাইপের কোন গ্রুপ (পাবলিক / ক্লোসড) সার্চ করবেন।

আমার আজকের লিখার বিষয় হলোঃ কিভাবে ফেসবুকে নির্দিষ্ট টাইপের কোন গ্রুপ সার্চ করবেন (পাবলিক / ক্লোসড)
সাধারণত আমরা যখন ফেসবুকে কোন গ্রুপ এর জন্য সার্চ দেই তখন এলোমেলো করে অনেক গ্রুপ চলে আসে।
তার মধ্যে পাবলিক গ্রুপ আর ক্লোসড গ্রুপের মিক্সিং। যেমনটি নিচের ছবিটিতেঃ
এখন যদি আপনার শুধু পাবলিক গ্রুপ গুলোর দরকার হয় অথবা শুধু ক্লোসড গ্রুপ গুলোর দরকার হয় তাহলে আপনার চোখ ছানাবড়া  😯 হওয়াটাই স্বাভাবিক। কারন একটি একটি করে গ্রুপ বের করা অনেক ঝামেলাপূর্ণ একটা কাজ। 😯
কিন্তু আপনার কাজটা যদি নিচের ছবিটার মতো হয়, তাহলে কেমন হয়
এটাই আজকের টিউনের প্রধান বিষয়। খুব সহজেই আপনি খুজে পাবেন একই নামের সব পাবলিক গ্রুপ অথবা ক্লোসড গ্রুপ। 😀
সেটাও আবার খুবই সহজ একটা ট্রিকস দিয়েঃ 😆

https://www.facebook.com/search/open/groups-privacy/str/career%20source/groups-named/intersect

এটা পাবলিক / ওপেন গ্রুপ সার্চের ট্রিকস। লিংক টায় open এর জায়গাতে closed লিখে দিলে সে ক্লোসড গ্রুপের লিস্ট নিয়ে হাজির হবে। আর যেখানে career%20source লিখাটি আছে সেখানে আপনার কাংখিত গ্রুপটির নাম লিখে দিতে হবে। নামে মধ্যে স্পেস বা ফাকা জায়গা থাকলে সেটির পরিবর্তে %২০ লিখতে হবে। যেমনঃ গ্রুপের নামঃ career source তাহলে লিখতে হবে career%20source। ব্যাস হয়ে গেল কঠিন কাজটি পানির মতো সহজ।

ফেসবুকের ভিডিও গুলো কি অটো প্লে হয়ে যাচ্ছে, নিয়ে নিন সমাধানঃ

স্টেপ ১) প্রথম ফেসবুকে লগ ইন করুন। এরপরে Setting অপশনে যান।
স্টেপ ২) এরপর ডানে Videos অপশনে ক্লিক করুন।
স্টেপ ৩) এর পরে auto-play videos অপশন থেকে off - এ  ক্লিক করুন।
ব্যস বন্ধ হয়ে গেল ফেসবুকে আপনার অটো প্লে ভিডিও।

ফেসবুকের স্ট্যাটাস কিভাবে স্বয়ংক্রিয়ভাবে পাবলিশ করাবেন টুইটারে।

আমাদের দেশে প্রতি ১২ সেকেন্ডে ১ টি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। আর বর্তমানে প্রায় ৩ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। সে তুলনায় টুইটার ব্যবহারকারীর সংখা অনেক কম। একেবারে ব্যবহার করেনা তেমন ও না। যারা ব্যবহার করে তারা চাইলে খুব সহজে ফেসবুকে পাবলিশ করা টিউন টুইটারে স্বয়ংক্রিয়ভাবে পাবলিশ করাতে পারেন। এজন্য নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।
চলুন শুরু করা যাক।
স্টেপ ১) প্রথমে টুইটারে ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
স্টেপ ২) এরপরে ডানে প্রোফাইল ছবির উপর ক্লিক করে নিচে সেটিং অপশনে আসুন।
স্টেপ ৩) তারপরে বামে App অপশনে ক্লিক করুন।
স্টেপ ৪) এরপর Connect to Facebook অপশনে ক্লিক করুন।
স্টেপ ৫) আপনি যদি আগে থেকে ফেসবুক লগ ইন থাকেন তাহলে একটি ইন্টারফেস আসবে। আর যদি না থাকেন তাহলে ফেসবুকের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন,তারপর Ok বাটনে ক্লিক করুন।
স্টেপ ৬) তারপরে একটি ইন্টারফেস আসবে এখানে চারটি অপশন থেকে আপনার পছন্দমত একটি সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করুন।
ব্যস হয়ে গেল ফেসবুক-টু-টুইটার কানেক্ট। এরপর থেকে আপনি যতগুলি ফেসবুকে স্ট্যাটাস দিবেন তা স্বয়ংক্রিয়ভাবে টুইটারে প্রকাশ পাবে। আশা করি যাদের টুইটারে অ্যাকাউন্ট নেই তারা খুলে নিবেন এবং প্রযুক্তির এই সুবিধা গ্রহন করবেন।

ফেসবুকের শর্টকাট কি গুলো জানা আছেতো?

জেনে রাখুন কিছু Facebook Shortcuts Key, আমাদের দেশে ইন্টারনেট ইউজার এর মধ্য বড় একটা অংশ হল ফেসবুক ইউজার। প্রতিদিন ফেসবুকে আমরা অনেক সময় ব্যয় করি। তাই Facebook Shortcuts Key ইউজ করে আমরা অনেক মূল্যবান সময় বাঁচাতে পারি। এবার জেনে নিন Google Chrome, Firefox and Internet Explorer এর কিছু Facebook Shortcuts Key।
Facebook এর জন্য Google Chrome Shortcuts:-
Alt+1: New Feed দেখার জন্য।
Alt+2: নিজের Profile দেখার জন্য।
Alt+3: Friend Requests এর pop-up দেখার জন্য।
Alt+4: Messages এর pop-up দেখার জন্য।
Alt+5: Notifications এর pop-up দেখার জন্য।
Alt+6: Account Setting দেখার জন্য।
Alt+7: Privacy Setting দেখার জন্য।
Alt+8: Facebook এ নিজের Profile দেখার জন্য।
Alt+9: Read latest terms of service agreement
Alt+?: Search করার জন্য।
Alt+M: নতুন Message লিখার জন্য।
আপনি যদি Firefox Browser ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য নিচের Short Cuts গুলো। উপরের Google Chrome এর Shortcuts এর সাথে শুধু Shift Press করলেই হবে।
Shift+Alt+1: New Feed দেখার জন্য।
Shift+Alt+2: নিজের Profile দেখার জন্য।
Shift+Alt+3: Friend Requests এর pop-up দেখার জন্য।
Shift+Alt+4: Messages এর pop-up দেখার জ

Shift+Alt+5: Notifications এর pop-up দেখার জন্য।
Shift+Alt+6: Account Setting দেখার জন্য।
Shift+Alt+7: Privacy Setting দেখার জন্য।
Shift+Alt+8: Facebook এ নিজের Profile দেখার জন্য।
Shift+Alt+9: Read latest terms of service agreement
Shift+Alt+?: Search করার জন্য।
Shift+Alt+M: নতুন Message লিখার জন্য।
আর যদি আপনি Internet Explorer ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে অতিরিক্ত একটা কাজ করতে হবে। তাহল Google Chrome এর Short Cuts দেওয়ার পর Enter Press করতে হবে


খুব সহজেই ফেসবুকের ফ্রেন্ডলিষ্টের সব মেয়ে আইডি এক সাথে খুঁজে বের করুন। [শুধুমাত্র পিসি ইউজার]

ফেসবুকের আমরা অনেক সময় ফ্রেন্ড লিষ্টের ছেলে বা মেয়ে আইডি খুঁজে থাকি। কিন্তু ফ্রেন্ড লিষ্টের হাজার খানেক ফ্রেন্ড থেকে একটা একটা করে মেয়ে আইডি বা ছেলে আইডি খুঁজে বের করা অনেক কষ্ট সাধ্যে আর বিরক্তিকর। সব ফ্রেন্ডস ফিল্টারিং করার কোন অপশন দেয়া নেই ফেবু তে।
একটা সহজ পদ্ধতি অবলম্বন করলে আমরা সহজেই আইডি গুলো খুঁজে পেতে পারি। সেটিংস এ যান -
আপনার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ এ সেট করুন English (US)এবার সার্চ বক্সে টাইপ করুন my friend who are female
পিপল ট্যাবে যান, এখানে আপনি আপনার মেয়ে ফ্রেন্ডস দের তালিকা খুঁজে পাবেন।
সার্চ বক্সে কপি পেষ্ট করলে কাজ হবে না। টাইপ করলে সবচেয়ে ভালো হবে, ফেবু নিজে থেকেই সাজেষ্ট করে দেবে।
সব ফ্রেন্ডস শো নাও করতে পারে। কী-ওয়ার্ড টি একটু ভিন্নভাবে লিখে সার্চ করতে পারেন। যেমন  my female friends
এভাবে যারা সিংগেল, ইন এ রিলেশনশীপ, বা ম্যারিড আছে তাদেরকেও একসাথে খুঁজে বের করতে পারেন।
মোবাইলের ব্রাউজারে সার্চ করলে কিছুই শো করে না। তবে এন্ড্রয়েড ফোনের ডিফল্ট ব্রাউজার দিয়ে ট্ট্রাই করতে পারেন। ডিফল্ট ব্রাওজারে www ফেবু সাপোর্ট করে।
ন্য।

 

মন চায় নাকি একটি ব্রাউজার দিয়ে অনেক গুলো ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে তাও আবার একই সময়ে?

আপনার হয়ত অনেক গুলো ফেসবুক অ্যাকাউন্ট  আছে। এখন আপনি চাইলে একটি ব্রাউজার এ সবগুলো অ্যাকাউন্ট এ লগ ইন করতে পারবেন। এই জন্য আপনাকে Google chrome ব্রাউজার ব্যবহার করতে হবে। আপনার ব্রাউজার ওপেন করুন এবং ফেসবুক প্রোফাইলে লগ ইন করুন। এইবার সেটিংস থেকে Add new user এ ক্লিক করুন তাহলে একটি নতুন Window ওপেন হবে। এই নতুন Window  তে অন্য একটি অ্যাকাউন্ট লগ ইন করুন এবং দুটি একসাথে ব্যবহার করুন। এভাবে আপনি অনেক গুলো অ্যাকাউন্ট একসাথে লগ ইন করতে পারবেন।

ফেসবুকের Default theme আর ভালো লাগেনা, এখনি পরিবর্তন করে ফেলুনঃ

ফেসবুকের সেই পুরনো নীল সাদা Theme দেখে দেখে আর ভাল লাগেনা, আপনাদেরও নিশ্চয় একই অবস্থা। তাহলে চলুন পাল্টে ফেলি প্রাচিন Theme টি। আপনি কালার এবং পুরো লুক পরিবর্তন করতে পারবেন। এজন্য একটি Facebook Theme Creator Extension ডাউনলোড করে নিতে হবে।
ডাউনলোড For Firefox : Link (search here)
এখানে Facebook theme ক্লিক করুন এবং খুঁজে নিন আপনার মনের মত পছন্দের Theme টি। পছন্দ হচ্ছে না ? কোন সমস্যা নাই, আপনি ইচ্ছা করলে নিজের ইচ্ছা মত Theme বানিয়ে নিতে পারেন নিজের ছবি দিয়ে। তাহলে এখনি বেচে দিন আপনার পুরনো ফেসবুক Theme বিক্রয় ডট কম এ আর লাগিয়ে নিন নতুন নতুন Theme.

আজকে আর কিছু নাই নিচে কিছু তথ্য দিলাম দেখতে পারেন।

ফেসবুকে আপনি -
(১) সর্বোচ্চ ৬০০০ গ্রুপের মেম্বার হতে
পারবেন।
(২) সর্বোচ্চ ৫০০০ ফ্রেন্ড অ্যাড করতে
পারবেন।
(৩) সর্বোচ্চ ৫০০০ পেজ লাইক করতে পারবেন।
(৪) একটি ছবিতে সর্বোচ্চ ৫০ জন ব্যক্তি বা
পেজকে ট্যাগ করতে পারবেন।
(৫) সর্বোচ্চ ১৫০ জনকে নিয়ে চ্যাট গ্রুপ তৈরী
করতে পারবেন।
(৬) লাইক দেয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোন সীমা
নেই। তবে প্রতি ৭ মিনিট পরপর একবারে ৪০ টি
করে লাইক দিলে ব্লক হবেন না।সারাদিন ধরে করা
যাবে।
(৭) ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর নির্দিষ্ট
কোন সীমা নেই।এটা নির্ভর করে একসেপ্ট
করার পারসেন্টেজের উপর।মনে করেন আপনি
৫০০ রিকোয়েস্ট পাঠালেন। সেই ৫০০
রিকোয়েস্টই একসেপ্ট করলো।তাহলে কোন
সমস্যা হবে না।আবার ৫০ জনকে রিকোয়েস্ট
পাঠালেন ৫০ জনই রিজেক্ট করলো। তখন আপনি
ব্লক হবেন।তবে এটা ১০০% হতে হবে তেমন
নয়।বলা যায় ৮০% হলেই হয়।
(৮) আপনি কোন কিছুতে ব্লক হলে যেমন
লাইক,টিউমেন্ট,মেসেজ, রিকোয়েস্ট
পাঠানো,গ্রুপে ফ্রেন্ড অ্যাড ইত্যাদি ক্ষেত্রে।
সেই ব্লকের মেয়াদ কতদিন বাকি আছে জানতে
Setting > বামে নিচে support inbox এ ক্লিক করুন।
(৯) কাউকে ক্লোজফ্রেন্ড লিস্টে রাখতে
মোবাইল থেকে timeline > একেবারে
নীচে see friend list > close friend বক্সে
টিক দিয়ে done করুন।
(১০) একটি আইডি থেকে আপনি আনলিমিটেড
পেজ role/manage করতে পারবেন।
(১১) 60 দিনের আগে নাম চেন্জ করতে Setting> General > Name edit > নীচের দিকে নীল
রঙের Learn more > আবারও নীচে learn
more > let us know > যে নাম দিতে চান বক্সে
লিখুন। 1st এবং last name অবশ্যই লিখতে হবে।
middle name না লিখলেও হবে > Reason for
this change > Legal Name Change >Choose এ
ক্লিক করে যেকোনো একটি ফটো
আপলোড করে send করে দিন।৭২ঘন্টার ভিতর নাম
চেঞ্জের অপশন আসবে।তখন চেন্জ করতে
পারবেন।
(১২) মোবাইল থেকে পেজের অ্যাডমিন করতে
প্রথমে page এ যান > ডানে more > edit setting
> page roles > add person to page > বক্সে
নাম সার্চ করে সিলেক্ট করুন > set as admin >
ফেসবুক পাসওয়ার্ড দিয়ে continue > অপশনগুলো
থেকে যেটা করতে চান সিলেক্ট করে add এ
ক্লিক করুন।
(১৩) পিসি থেকে auto video play অফ করতে
settings & privacy > বাম পাশে নীচে Videos >
auto play videos > default করা আছে off করে
দিন। এটা মোবাইলে ব্রাউজারে ডেক্সটপ ভিউ
দিয়েও করা যায়।
(১৪) আপনার মৃত্যুর পর Real ID বাঁচিয়ে রাখতে
উত্তরাধিকার সূত্রে কাউকে উইল করতে settings
> security > নীচে legacy contact > নাম সার্চ
করে সিলেক্ট করে দিন।
(১৫) পিসিতে একবারে ১০ টি করে ট্যাগ রিমুভ
করতে timeline > view activity log > বামে
নিচে photos > photos of you > টিক দিয়ে ১০ টি
ট্যাগ সিলেক্ট করুন।ডানে উপরে লক্ষ্য করুন
report/remove tags > I want the photos
untagged > Untag photos এ ক্লিক। এটা
মোবাইলে ব্রাউজারে ডেক্সটপ ভিউ দিয়েও করা
যায়।
(১৬) অন্য কারো পিসি বা মোবাইল থেকে আপনার
আইডিতে লগইন করলেন।কিন্তু লগআউট করতে
ভুলে গেলেন!এক্ষেত্রেঅন্যকেউ আপনার
আইডিতে ঢুকে ঝামেলা করতে পারে। করণীয়
হলো Settings > security > active sessions >
last accessed এর বক্সে টিক দিয়ে remove
selected করে দিন।লগ আউট হয়ে যাবে।
(১৭) যে সেটিংগুলো করতে ডেক্সটপ
প্রয়োজন সেগুলো মোবাইলে Mozilla,
Chrome ব্রাউজার ইনস্টল দিয়ে request desktop
site অপশন সিলেক্ট করে করা যায়।

আপনার ফেসবুক id তে আপনি ছাড়াও অন্যজন চালাচ্ছে,সেটি জানতে ও তার তথ্য জানতে চান,[ with screenshots ]

টিউনটি অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য টিউনটি করলাম .
আপনার ফেসবুক id তে আপনি ছাড়াও অন্যজন চালাচ্ছে,সেটি জানতে ও তার তথ্য জানতে চান,তাহলে টিউনটি আপনার জন্য
মনে করেন আপনার ফেসবুক id অন্যজন ব্যবহার করছে ও আপনার সব মেসেজ সহ সকল কিছু দেখছে কিন্তু সকল কিছু আপনার অজান্তেই হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না.
আর নয় এমন ...
আপনার facebook id তে আপনি ছাড়া অন্য কেউ ঠুকলে আপনি জানতে পারবেন ও যে বাক্তি ঠুকবে তার ফোনের মডেল. Ip, সহ আরও কিছু তথ্য জানতে পারবেন.
যে ভাবে সিস্টেম টি on করবেন

স্টেপ -১ প্রথমেsetting and privacy তে যান


তারপর security তে ক্লিক করুন


তারপর login alerts এ যান


এবার notification ঘরে edit এ গিয়ে off থেকে on করুন

তাহলেই হয়ে গেল কাজ,এবার আপনি বাদে অন্য কেউ আপনি facebook id তে ঠুকে বা চালায় তাহলে আপনি তার details সহ notification পাবেন,নিচের স্কিনসর্টে,তেমন দেওয়া আছে.

যে আপনার id তে ঠুকবে তার ফোনের মডেল ও সময় টা দেখতে পারবেন.
লোকেশন সবার টাই নাও ট্র্যক করতে পারে
সবাইকে ধন্যবাদ
সকলে ভালো থাকবেন সেই কামনায় আজ বিদায় নিচ্ছি, পরবর্তীতে আরও ভালো টিউন নিয়ে আপনাদের কাছে আসব.

শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৬

হ্যাকিং থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কে সুরক্ষা রাখুন, এবার কোন ব্যাটার হ্যাঁকে কাজ হবেনা।

টিউন করেছেন :kamranchowdhury

 

 

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন, আমি ও আপনাদের দোয়াই ভাল আছি।
এবার আসল কথাই যাওয়া যাক, আমারা সব সময় খবর পাচ্ছি যে অমুকের অ্যাকাউন্ট হ্যাঁক হয়েছে, আর আমারা সব সময় অনলাইনে সার্চ করে থাকি কি করে আমার শত্রুর অ্যাকাউন্ট হ্যাঁক করা যাই, এই নিয়ে আমরা ইন্টারনেট ঘেঁটে ঘুটে পুরা মাথা নষ্ট করে ফেলি, পড়ে যে করেই হোক এক সময় সফল হয়।
তাই এই সব হাঁকের থেকে আপনার বাক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট কে রক্ষা করুন, আর কন হ্যাঁকেই কাজ হবে না। কি করে করবেন ?
সে জন্য আজ পানাদের কাসে শেয়ার করলাম এমন একটি এপ যার নাম হচ্ছেঃ ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষা.apk
এই এপটির সাহায্যে আপনি কি জানতে পারবেন তা নিচের ফটোর প্রথম ফটোতে দেয়া আছেন। আশা করি আপনাদের বুঝতে কোন সমস্যা হবে না।




তাই আর দেরি না করে তাড়াতাড়ি এপ টি নামিয়ে নিন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষা করুন।
নামানোর জন্য এখানে ক্লিক করুনঃ ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষা.apk
আজ তাহলে এই পর্যন্ত সবাই ভাল থাকবেন, আবার দেখা হবে।
আল্লাহ হাফেজ।
কোনো সমস্য হলে জানাবেন

ফেসবুকে যুক্ত হচ্ছে আরও ৬ বাটন

টিউন করেছেন : Ridoy

ব্যবহারকারীদের জন্য ফেসবুকে ৬টি নতুন ইমোজি যুক্ত হতে যাচ্ছে। এর অর্থ হচ্ছে লাইক ছাড়া ব্যবহারকারীরা ফেসবুকে আরও ছয়টি বাটন পাচ্ছেন।
ফেসবুকের ‘লাইক’ বাটনটা অনেকের কাছে একঘেয়ে হয়ে উঠছিল। ব্যবহারকারীদের অভিযোগ, এই বাটনে অনুভূতির প্রকাশ ঠিকমতো হচ্ছে না। ‘ডিজলাইক’ বাটনের জন্য জোর দাবি উঠেছিল। এরপরই ফেসবুক কর্তৃপক্ষ ঘোষণা দেয় রাগ, দুঃখ, উচ্ছ্বাস, ভালোবাসার ছয়টি ইমোজির!









ফেসবুকের ৭টি বাটন (ডানের ৬টি নতুন)

এএফপির

 খবরে বলা হয়েছে, সম্প্রতি ফেসবুক জানিয়েছে সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্যই ইমোজিগুলো উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। তবে দিনক্ষণ না বললে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছেন, শিগগিরই এগুলো সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
এখন ফেসবুকে ব্যবহারকারীরা সব মিলিয়ে ‘লাইক’, ‘লাভ’, ‘হাহা’, ‘ইয়াই’, ‘ওয়াও’, ‘স্যাড’ এবং ‘অ্যাংরি’ বাটন ব্যবহার করতে পারবে, যা একসঙ্গে বলা হচ্ছে ‘ফেসবুক রিয়েকশনস’। কোনো টিউনে এ ধরনের ইমোজি যোগ করতে হলে মোবাইল অ্যাপে টিউনের নিচে নির্দিষ্ট জায়গায় চেপে ধরতে হবে। ওয়েবসাইটে অবশ্য মাউস ওপরে নিয়ে গেলেই (হোভার) ইমোজিগুলো দেখাবে। কোন ইমোজির বোতাম কতবার চাপা হয়েছে, তা প্রতিটি টিউনের নিচে দেখাবে।
মার্ক জাকারবার্গ গতকাল বুধবার বলেছেন, ‘আমরা চাই মানুষ যা পছন্দ করে তার অর্থপূর্ণ সবকিছু যেন তারা শেয়ার করতে পারে।’ ফেসবুক মনে করছে এই পরিবর্তনের ফলে মানুষ তাঁদের অনুভূতি আরও সহজভাবে শেয়ার করতে পারবে।
ফেসবুক কর্তৃপক্ষ চিলি, ফিলিপাইন, পর্তুগাল, আয়ারল্যান্ড, স্পেন, জাপান এবং কলম্বিয়ার ব্যবহারকারীদের ছয়টি ইমোজি পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে দিয়েছিল। এখন সারা বিশ্বের ১৬০ কোটি ব্যবহারকারী লাইক ছাড়াও ওই ৬টি ইমোজি ব্যবহার করতে পারবেন।